গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেড় কেজি গাঁজাসহ রাশেদ মোল্লা ওরফে অকিল(৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় পৌর শহরের গোলেজা সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাশেদ মোল্লা অকিল বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার আজিজার মোল্লা ফনির ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185907