পাবনার সাঁথিয়ার ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রাথ চূড়ান্তকরল জামায়াত

পাবনার সাঁথিয়ার ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রাথ চূড়ান্তকরল জামায়াত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসভা বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার সকালে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক রুকন বৈঠকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান সাঁথিয়া উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চূড়ান্ত প্রার্থীরা হলেন, ধোপাদহ ইউনিয়নে মাওলানা মেহেদী হাসান, কাশিনাথপুর ইউনিয়নে সাইফুল ইসলাম মিতুল, নন্দনপুর ইউনিয়নে অধ্যাপক আনিছুর রহমান, করমজা ইউনিয়নে মাহমুদুন্নবী পিন্টু, নাগডেমড়া ইউনিয়নে হাফিজুর রহমান, ক্ষেতুপাড়া ইউনিয়নে জিয়াউর রহমান, আতাইকুলা ইউনিয়নে  শহিদুল ইসলাম, গৌরীগ্রাম ইউনিয়নে আবুল কালাম আজাদ, ধুরাউড়ি ইউনিয়নে জাহাঙ্গীর আলম, ভুলবাড়িয়া ইউনিয়নে মাহাতাব উদ্দিন।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মকলেছুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান। বৈঠকে নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা হয় ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185903