৫ অক্টোবর থেকে জয়পুরহাটের আক্কেলপুরে থামবে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস যাত্রা বিরতি চূড়ান্ত হয়েছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি গত এক বছর আগে ডাউনে সকাল ৮.৪০ মিনিটে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে স্টপেজ হয়েছিল। কিন্তু আসার পথে কোন স্টপেজ ছিল না।
বাংলদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা হতে ছেড়ে আসা ট্রেনটি রাত ১০টা ৫৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে পৌঁছাবে। আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল আলম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের চিঠি পেয়েছি।
আগামী ৫ অক্টোবর থেকে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি কার্যকর হবে। ফলে ট্রেনটি এখন উভয়ে দিকে এই স্টেশনে যাত্রা বিরতি করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185896