হাফটাইমে হাফ ডজন গোল হজম বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটছে বাংলাদেশের। টানা দুই ম্যাচ হারের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছেন থমাস ডুলির শিষ্যরা। কিন্তু এই ম্যাচের শুরুটাও ভালো হলো না। প্রথমার্ধেই হাফ ডজন গোল হজম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধ শেষ হয়েছে ৬-১ গো
টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক ভালো খেলেছেন জামাল ভূঁইয়ারা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ব্যবধানটা কম হলেও হেরেছে সে ম্যাচেও। সিঙ্গাপুরের বিপক্ষে হারটা ১-০ গোল ব্যবধানে।
শেষ ম্যাচের জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামে বাংলাদেশ। বরাবরেই মতোই শুরুটা ছিল গোছানো। কিন্তু কয়েক মিনিট পরেই যেন ছন্দ হারিয়ে ফেলেন হামজারা। ম্যাচের ১১তম মিনিটেই বাংলাদেশের জালে প্রথমবার বল পাঠিয়ে দেয় স্বাগতিকরা। ওলে রোমেনির দেওয়া পাসে প্রথম গোলটি করেন লে বেকার। আর ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি ব্যবধান দ্বিগুণ তিনি।
১২ মিনিট পর রিজকি রিদোর দেওয়া পাসে ব্যবধানে তিনগুণ হয় ইন্দোনেশিয়ার। অবশ্য ম্যাচের ৩৬তম মিনিটে এক গোল করতে পেরেছে বাংলাদেশও। সুকির ক্রস থেকে আসা বল হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। পরের মিনিটে বাংলাদেশের জালে নিজের তৃতীয় গোলটি করেন হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১ তে।
এরপর আরও দুটি গোল হজম করে থমাস ডুলির শিষ্যরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন লি বেকার। আর যোগ করা সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। প্রথমার্ধ শেষ হয় ৬-১ গোল ব্যবধানে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185792