অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুর-১ এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করা ফেরদৌস আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে তদন্তের ভিত্তিতে চার্জশিট দেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি— এমন কোনো ঘটনার কথা বলা যাবে না। কোনো ক্ষেত্রে ত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ হতে থাকবে, অপরাধ হয়। অপরাধ আছে বলেই পুলিশ আছে, আমরা আছি। অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185754