কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারাল লম্পট!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারাল লম্পট!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রতিবেশী নাতনিকে শ্যাম্পু দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার সময় এক ব্যক্তির লিঙ্গ কেটে দেওয়ার খবর পাওয়া গেছে। এসময় ধর্ষক আত্মচিৎকার করে রক্তাক্ত অবস্থায় পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়ে চিকিৎসাধীন রয়েছে। 

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খরিবাড়ী বাজার সংলগ্ন শেখপাড়া গ্রামে। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, শেখপাড়া গ্রামের ওই কিশোরী সম্পর্কের নাতনি হয় একই গ্রামের মকবুল হোসেনের। সেই সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার মকবুল হোসেন বিকেলে তাকে শ্যাম্পু দেওয়ার জন্য তার বাড়িতে যায় এবং সন্ধ্যায় আবার দেখা হবে বলে জানিয়ে আসে। সন্ধ্যায় আবার ওই কিশোরীর বাড়িতে যায় লম্পট মকবুল। এসময় ওই কিশোরীর দাদী নামাজ আদায় করছিলেন। সেই সুযোগে কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায় মকবুল হোসেন। ক্ষুব্ধ কিশোরী এসময় ব্লেড দিয়ে ওই ধর্ষকের লিঙ্গে আঘাত করে। পরে সে চিৎকার করে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লম্পট মকবুল এখন অজ্ঞাত স্থান থেকে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। 

ফুলবাড়ী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক শাহ-আলম আলী জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185735