প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সারজিস আলমের স্ট্যাটাস
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপির (ফেরদৌসী আহমেদ মিষ্টি) বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে-সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে তিনি পদত্যাগও করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185727