বগুড়া মহানগর জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান

বগুড়া মহানগর জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান

বগুড়া মহানগর জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেষ হয়েছে। বগুড়া মহানগরীর সকল ওয়ার্ডে একযোগে দাওয়াতি অভিযান চালানো হয়। বগুড়া নগরীর আইন বিষয়ক সম্পাদক এড. শাহীন মিয়া মহানগরের নারুলীর ২০নং ওয়ার্ড এলাকায় দাওয়াতি কাজ করেন।

এসময় উপস্থিত ছিলেন-ওয়ার্ড আমির মাস্টার শামসুজ্জামান, রফিকুল ইসলাম, রাজিব উদ্দিন, আব্দুল মোমিন প্রমুখ। ২০নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি মাস শেষে বগুড়া কলেজ এলাকায় দলীয় নেতাকর্মীদের বগুড়া মহানগরীর আইন সম্পাদক বলেন, লোকবল বৃদ্ধি করতে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। দাওয়াতি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

কোনো নির্দিষ্ট দাওয়াতি অভিযান শেষ হওয়া মানেই দাওয়াতি কাজ শেষ নয়। সংগঠনের কাজ গতিশীল রাখতে সবসময় দৈনন্দিন কাজের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185690