দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে সাজা ও অর্থদন্ড

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে সাজা ও অর্থদন্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ ৪ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ৩ মাদকসেবী ও সন্ধ্যা সাড়ে ৭টায় আব্দুলপুর ইউনিয়নের মামুদপুরে লিচুর বাগানে ১ মাদকসেবীকে আটক করে।

আটককৃতরা হলো- উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো: মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম(২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন(২৪), নান্দেড়াই গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২৭)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।   থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেলখানায় পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185669