৪৯ বিসিএসে সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে থেকে বাদ ঢাবির বেলাল

৪৯ বিসিএসে সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে থেকে বাদ ঢাবির বেলাল

ঢাবি প্রতিনিধি:  ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন বেলাল। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হলেও প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম রয়েছে। ফলে ৫৭ জন প্রার্থীর নাম গেজেটে স্থান পায়নি।

২০২৫ সালের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়। গেজেটে নিজের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন মো. আব্দুল্লাহ আল মামুন বেলাল। এক পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ।’

তিনি আরও লেখেন, ‘৪৯তম বিসিএসে সমাজকল্যাণে প্রথম হয়েও আমার গেজেটে নাম এলো না। জুলাইয়ে সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী বুঝতে পারলাম না।—এটাই কি আমার অপরাধ?’ বেলালের এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁর নাম চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185663