স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু : মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু : মীর শাহে আলম

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিএনপি সরকার দিনের ভোট রাতে করবে না।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিঠাপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘ ২০ বছর মিঠাপুকুর কলেজ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কলেজটি সরকারিকরণে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন শুরু করা হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন মিঠাপুকুর উপজেলার বিরাজমান সমস্যার সমাধান করা হবে। তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার  পরামর্শ দেন। 

আনুষ্ঠানে আরও বক্তব্য দেন-গোলাম রাব্বানী এমপি, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রাব্বানী, অধ্যক্ষ গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন-রংপুর সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মাহফুজ নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিক্সন পাইকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185585