‘একতরফা’ সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি: আখতার

‘একতরফা’ সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি: আখতার

সরকারের ‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে রামু হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। সভার আয়োজন করে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল।

 

জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংস্কারের আহ্বান জানাই।’

 

সভায় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে,আগামী ২ বছরের জন্য জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন, আহসান লাবিব ও রাফিয়া রেহনুমা হৃদি।

সহসভাপতি হয়েছেন, লিমন মাহমুদ হাসান, নিরব হাসান সুজন, এস এম আমিনুল ইসলাম, জাহেদ হাসান ফরহাদ, আহনাফ জামান, সাব্বির আহমেদ, আশরাফুল ইসলাম আরিফ, ফারহান হাসান বর্ন, আল শাহরিয়ার মেহেরাজ মিথুন, মঞ্জুরুল ইসলাম পাভেল, তানভীর আহমদ চৌধুরী, রাইয়ান রহমান ইরাত ও মো. সামির সাদিক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185558