বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদিঘীতে মদ ও গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। ডিএনসি সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যদের সহযোগিতায় আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুর ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আদমদিঘী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা ও এক লিটার চোলাই মদসহ ২জনকে গ্রেফতার করে আদালতের বিচারক তাদেরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁর আদম দুর্গাপুরের রহিদুল ইসলাম(৪১) ও জয়পুরহাটের আক্কেলপুরের আব্দুল্লাহপুর গ্রামের রবিউল ইসলাম (৩০)। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185542