বগুড়ায় হেরোইনসহ নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১২ গ্রাম হেরোইনসহ দুলালী (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার পুলিশ মহানগরের চকসুত্রাপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ হেরোইনসহ দুলালীকে গ্রেফতার করা হয়। ধৃত দুলালী চকসুত্রাপুর এলাকার রাজু আহমেদের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185529