চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৭ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন-৫ (এসআরবি) রাজশাহীর সদর কোম্পানির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ এক যুবক গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মেহেদী হাসান (৩৫)। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওমরপুর হঠাৎপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতার হয় মেহেদী হাসান। পরে তার দেখানো বাড়ির সামনের খড়ি (লকড়ি) রাখার ঘরের ভেতর থেকে ছয় কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। তবে অভিযানকালে আল মামুন (৪০) নামে মেহেদীর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় বলেও জানিয়েছে এসআরবি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় এসআরবি আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185522