বগুড়ার সোনাতলার জুয়েল ব্যাপারী হত্যার দায়ে আসামী জাহিদুলের যাবজ্জীবন কারাদন্ড
কোর্ট রিপোর্টার : বগুড়ার সোনাতলার জুয়েল ব্যাপারী হত্যা মামলার রায়ে আসামি জাহিদুল ইসলাম (৫৭) কে যাজ্জীবন করাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম সোনাতলা উপজেলার সুজাইতপুর দক্ষিণ পাড়ার মৃত আমাতুল্যার ছেলে। এই মামলার অপর আসামি নিরবের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত নাহওয়ায় তাকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বগুড়ার বিশেষ দায়রা জজ (স্পেশাল জজ) মোঃ আয়েজ উদ্দিন এই এই মামলার রায় দেন।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ৬ এপ্রিল বেলা আড়াইটার দিকে সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম পুর্ব শক্রতার জের ধরে সোনাতলা উপজেলার সুজাইতপুর দক্ষিণ পাড়ার মৃত রমজান আলীর ছেলে জুয়েল ব্যাপারীর বাড়ির সামনে জুয়েলের উপর চড়াও হয়।
এর পর আসামি জাহিদুল ইসলাম লেহার রডদিয়ে মারপিট করে জুয়েল ব্যাপারীকে গুরুতর আহত করে আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত জুয়েল ব্যাপারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার পর সে মারা যায়।
এব্যপারে নিহত জুয়েল ব্যাপারীর ভগ্নিপতি নায়েব আলী বাদি হয়ে সোনাতলা থানায় এই মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে এস আই মহিউদ্দিন ওই আসামিদ্বয়কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. হারুনুর রশীদ এবং আসামি পক্ষে এড. এ এইচ এম গোলাম রব্বানী খান রোমান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185514