বগুড়ার আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাদিহ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. ইউনুছ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া এবং ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার প্রমুখ।

সভায় মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, বাজার ব্যবস্থাপনা জোরদার, ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়ানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185476