সিরাজগঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার চায়না বাঁধ ও হোসেনপুর এলাকায় রেস্টুরেন্ট ও কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।

গতকাল রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, মেসার্স লামহা ডেকোরেটেড কেক নামের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। একই সাথে বার্গার তৈরির ব্রেডে প্রয়োজনীয় লেবেল না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মো. বিজয় শেখকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া চায়না বাঁধের যমুনা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার মো. আরিয়ানকে ৩ হাজার টাকা এবং ডিঙী রেস্টুরেন্টের মালিক মো. শিহাবউদ্দিন খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185435