বগুড়ায় ৩য় দিনেও জেলা ও দায়রা জজ আদালতে হট্টগোল

বগুড়ায় ৩য় দিনেও জেলা ও দায়রা জজ আদালতে হট্টগোল

কোর্ট রিপোর্টার : বগুড়ায় নতুন যোগদানকৃত জেলা ও দায়রা জজে মোঃ মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সাধারন সভায় আদালত বর্জনের সিদ্ধান্ত থাকায় আজ রোববারও (২৭ সেপ্টেম্বর) এজালাসে আইনজীবীদের মধ্যে ৩য় দিনের মত হট্টগোল হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ৩য় দিনেরমত জেলা ও দায়রা জজ মোঃ মনিরুজ্জামান এজলাসে বসলে আদালত বর্জনকারী বারের সদস্য আইনজীবী এবং আদালতে এজলাস করতে আসা আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হলে বিচারক এজলাস থেকে নেমে যান। এসময় বিপুল সংখ্যক পুলিস ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185317