ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লবের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি

ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লবের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুদক সচিব মো সাইদুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে-বেনামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সন্ধান পেয়েছে দুদক।

প্রাথমিক অনুসন্ধানে তার ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

অনুসন্ধানকারী কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185314