বগুড়ার সোনাতলায় বসতবাড়িতে হামলা ভাঙচুর ও উচ্ছেদের হুমকি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এক দিনমজুরের বাড়িতে হামলা, ভাঙচুর ও উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মৃত জয়েন সরকারের ছেলে চাঁন মিয়ার স্ত্রী মৃত মেরিনা বেগমকে তার বাবা মৃত মহির উদ্দিন প্রামানিক প্রায় ৩০ বছর আগে ১৯৯৭ সালে প্রায় ১৩ শতক বাড়ির জমি লিখে দেন। এরপর মেরিনা ও চাঁন মিয়া ওই জমির ওপর বসতবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন। এরই এক পর্যায়ে গতকাল তার প্রতিপক্ষ সেই বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে চাঁন মিয়া বলেন, তার প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি ভয়-ভীতি প্রদর্শনসহ বসতবাড়ি সরিয়ে নিতে হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রতিপক্ষের রেহেনা বেগম নামের এক নারী বলেন, তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। এ বিষয়ে সোনাতলা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি পুলিশ তদন্ত করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185312