বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে দিনমুজুরের আত্মহত্যা

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে দিনমুজুরের আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে মাসুদুর রহমান (৫৫) নামে এক দিন মুজুর আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের বণবীরবালা গ্রামের মাসুদুর রহমান প্রতিদিনের ন্যায় গত শনিবার সকালে বাড়ি হতে বস্তা সেলাইয়ের কাজে বের হন।

রাত ১০টার দিকে টলতে টলতে তিনি বাড়িতে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার ছেলে মেয়েরা বিষয়টি দেখে তার বাবাকে ডেকে জিজ্ঞাসার সময় তার মুখ থেকে গ্যাস ট্যাবলেটের গন্ধ ও সাদা ফেনা বের হলে তারা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।

পরে  তাকে রাত সোয়া ১১ টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমান মারা যান।

তার ছেলে আহসান হাবিব জানান, তার বাবা দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন কিন্ত অভাব অনটনের কারনে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া সম্ভব হয়নি, তিনি রোগের জ্বালা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185304