বগুড়ায় বিশ্বপর্যটন দিবস পালিত

বগুড়ায় বিশ্বপর্যটন দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধি মত্তার আগামীর পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং পর্যটন মোটেল বগুড়ার সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এসময় তিনি বলেন, অন্যের সমালোচনা না করে আগে নিজেকে পরিবর্তন হতে হবে। ইভটিজিং রোধে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। দেশ গঠনে সরকারের পাশাপাশি সকল নাগরিকদের ভূমিকা রাখতে হবে। মহাস্থান গড়ে ভাল একটি রিসোর্ট গড়ে উঠলে বিদেশি পর্যটকের আগমন বৃদ্ধি পাবে তাহলে ডলার ইনকাম বৃদ্ধি পাবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার আলী আজম, মম ইন এর ম্যানেজার আব্দুল হান্নান, বগুড়া হোটেল মোটেল এ্যসোসিয়েশনের সভাপতি এস এম দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান প্রমুখ।

আলোচনা সভায় জেলা প্রশাসক আরও বলেন,সমাজে একে অপরের বিরুদ্ধে সমালোচনা করে এই সমালোচনা পরিহার করে দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে জনগনের নিরাপত্তা দেয়া সম্ভব নয় এর জন্য সকল নাগরিকদের উচিত পুলিশ কে সহযোগিতা করা। সবাই মিলে পুলিশ কে সহযোগিতা করলে নিরাপদে পর্যটকরা দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে শহরে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185296