বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসেবীর কারা ও অর্থদন্ড

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসেবীর কারা ও অর্থদন্ড

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ইউনুস প্রামানিক (৩৫) নামের এক মাদকসেবীর এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম। তাকে বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে। ইউনুস প্রামানিক উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার টিপুর মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেখানে নেশাজাতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল সেবনরত অবস্থায় ইউনুস প্রামানিককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউনুস প্রামানিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম বলেন, হাতেনাতে মাদকসেবন অবস্থায় ধরা পড়ায় সেবনকারীকে মাদকদ্রব্য আইন অনুযায়ী এ দন্ড প্রদান করা হয়েছে। তাকে গ্রেফতারের পরপরই বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185291