সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-মামুন (৩৫), মুন্না (২৯), আসলাম (৩০)। মামুন ও মুন্না ভাসানটেক বস্তিতে, আসলাম ভাসানটেকের মজুমদার মোড়ে থাকেন।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি বলেছে পুলিশ। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185230