সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
রাজধানীর ইসিবি চত্ত্বরে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সালমান মুক্তাদির বলেন, চাঁদার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। শুধু হামলা ও ভাঙচুর না ছিনতাইও হয়েছে।
দেখা গেছে সিসি ক্যামেরাসহ স্টুডিওর সকল যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে ফেলেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে সালমান মুক্তাদির বলেন, চাঁদার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। শুধু হামলা ও ভাঙচুর না ছিনতাইও হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে ছোরাসহ আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185215