পাবনার চাটমোহরে জুয়েলারি দোকানে চুরি

পাবনার চাটমোহরে জুয়েলারি দোকানে চুরি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর পৌর সদরের ছোটশালিখা মহল্লার লাভলী সিনেমা হল চত্বরে মুসলিম জুয়েলার্সে চুরি সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতের কোন এক সময় চুরিটি সংঘটিত হয়।

জানা যায়, চোর সিসি টিভি দ্বারা নিয়ন্ত্রিত ওই দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৮০ ভরি রৌপ্য নিয়ে গেছে। সকালে জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান তুহিন এসে দেখেন দোকানের তালা নেই, সাটার নামানো।

পরে ভেতরে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমানসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অলিউর রহমান জানান, তদন্ত করে চোর শনাক্তের চেষ্টা করা হবে। এলাকায় নৈশপ্রহরী নিয়োগ দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185194