পাবনার ঈশ্বরদীতে রিভলবার ও ইয়াবাসহ গ্রেফতার ২

পাবনার ঈশ্বরদীতে রিভলবার ও ইয়াবাসহ গ্রেফতার ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম(৩০) এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব(২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে প্রথমে পাকশী বাজারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তানজিরুল ও সজীবের কাছ থেকে ২শ’ পিস করে মোট ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

ঈশ্বরদী অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185172