চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিশোরীর আত্মহত্যা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আঁখি খাতুন নামে ১১বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাসান আলীর মেয়ে।
পুলিশ জানায়, বাবা-মার উপর রাগ করে ওই কিশোরী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিত করে ওসি নুরে আলম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় রাতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185165