ওয়ান ব্যাংকের নোয়াখালীতে নতুন উপশাখার উদ্বোধন
ওয়ান ব্যাংক পিএলসি মাইজদী কোর্ট শাখার অধীনে খলিফার হাট শপিং কমপ্লেক্স, ব্যাংক রোড, খলিফার হাট বাজার, নোয়াখালীতে সম্প্রতি একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে । এটি ব্যাংকের ৫৩তম উপশাখা, যার মাধ্যমে নোয়াখালীতে ওয়ান ব্যাংকের কার্যক্রম ও ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হবে।
উক্ত আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব সফিক আহম্মেদ, সভাপতি, খলিফার হাট বাজার কমিটি এবং জনাব খন্দকার রাশেদ আখতার জামান, ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশনের বিভাগের প্রধান। এই উপশাখার মাধ্যমে, গ্রাহকরা একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশিত সকল সেবা গ্রহণ করতে পারবেন। ওয়ান ব্যাংকের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সমন্বয়ে অভিজ্ঞ ও দক্ষ জনবল স্থানীয় গ্রাহকদের যেকোনো ব্যাংকিং প্রয়োজন এখন আরোও দ্রুত ও কার্যকরভাবে পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আজিজুল ইসলাম,বিশিষ্ঠ ব্যবসায়ী,খলিফারহাটবাজার; জনাব দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক,খলিফার হাট হাই স্কুল; জনাব মোঃ সুমন, বিশিষ্ঠ ব্যবসায়ী, খলিফার হাট বাজার; জনাব সাইফুর রাহমান সুমন, সেক্রেটারী খলিফার হাট বাজার কমিটি। এছাড়াও ওয়ান ব্যাংক পিএলসির পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ শহীদ উল হক, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান; জনাব মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস বিভাগের ইন-চার্জ এবং জনাব কাজী মো. ফোরকান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইস্ট্যাবলিশ্মেন্ট এন্ড সেন্ট্রাল সাপোর্ট বিভাগের প্রধান। এছাড়াও ব্যাংকের বিশিষ্ট গ্রাহক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185149