বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অভিযান
শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের স্টেশন রোডের সাতানী হাউজিংয়ের সামনের জলাশয়ে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে রেলওয়ের এই জলাশয়ে পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণ করা হয়। ময়লা পানি, আবর্জনা ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রীও অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ডিডি এলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পি. এম. ইমরুল কায়েস, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/185141