ভাঙ্গায় চকের পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় চকের পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা শামীমের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বর্ষার পানিতে এলাকার চক (নিচু জমি) তলিয়ে গেছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এইচএমএ রকিবুল আবেদীন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।