জাতিসংঘে বক্তব্য দিতে দাঁড়ালেন নেতানিয়াহু, খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অল্প কিছু সময় আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিয়েছেন। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু পোডিয়ামে দাঁড়ানোর পরপরই অধিবেশন কক্ষ খালি হয়ে যায়। সেখানে থাকা বিভিন্ন দেশের প্রতিনিধিরা দল বেধে বের হয়ে যান।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু বক্তব্য শুরুর আগেই খালি হয়ে যেতে থাকে অধিবেশন কক্ষ। তবে ইসরায়েলের সমর্থক প্রতিনিধি ও কূটনীতকরা ছিলেন। যাদের সংখ্যা বেশ কম ছিল।
বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি প্রতিনিধিরা নেতানিয়াহুর জন্য করতালি দিচ্ছেন। আর তাদের সামনে দিয়েই অন্যান্যরা বেরিয়ে যাচ্ছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184979