সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মারা যাওয়া দুই শিশু হলো, সিলেট সদর উপজেলার আদিয়ান (৪ মাস) ও হবিগঞ্জ সদর উপজেলার ইয়াসিন (১০ মাস)। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৫৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৬৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184953