বগুড়ায় সাবেক পুলিশ কর্মকর্তাকে জরিমানা

বগুড়ায় সাবেক পুলিশ কর্মকর্তাকে জরিমানা

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সাতমাথায় যানজট নিরসনে নিয়মিত অভিযানে পুলিশের সাবেক কর্মকর্তাকে অবৈধভাবে সড়ক দখল করে মোটরসাইকেল রাখায় জরিমানা করেছে বগুড়া ট্রাফিক বিভাগ। 

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন বগুড়ার  টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খান।

এ ব্যাপারে তিনি বলেন, সকাল থেকে সপ্তাহের শেষ দিনে মহানগরের সড়কগুলোর যানজট নিরসনে নিয়মিতভাবে কাজ করছিল বগুড়া ট্রাফিক বিভাগ। স্টেশন রোড থেকে অভিযান পরিচালনা করে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের পশ্চিমে সপ্তপদী মার্কেটের সামনে সড়কের ওপর একটি মোটরবাইক দেখা যায়। হ্যান্ড মাইকে ঘোষণা করে মোটরবাইকের মালিককে খোঁজা হয়। 

তিনি জনান,  মামলা দেওয়ার পর মোটরবাইকটির মালিক উপিস্থত হয়ে নিজের পরিচয় দিলে জানা যায় তিনি বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। সড়কের জায়গা দখল করে পার্কিং করে রাখার ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়।  মামলায় ৩ হাজার টাকা দন্ড প্রদান করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184919