জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বুধবার (২৩ সেপ্তেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ এ বক্তব্য দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসতে হবে। খলিলুর রহমান বলেন, নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।

‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) ও ইউএন উইমেনের বিশেষ উদ্যোগ। এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন। আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পরস্পরসংযুক্ত ও জটিল বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করাই এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184906