আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের ১০টি স্থানে ‘নির্ভুল’ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রীর অভিযোগ, আফগানিস্তান তার ভূখণ্ডে ‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল’ ব্যবহারের সুযোগ দিচ্ছে। তিনি দাবি করেন, পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট শনাক্ত করা সামরিক স্থাপনাগুলোই হামলার লক্ষ্য ছিল। তার ভাষায়, হামলাগুলো ছিল পরিকল্পিত, নির্ভুল ও নিয়ন্ত্রিত।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পাকিস্তান। সূত্র: এএফপি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184905