বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা জিয়ানগর বকাপাল গ্রামে তাসফিয়া খাতুন (১৮) নামে এক নববধূ গতকাল মঙ্গলবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনয়িনের বাকপাল গ্রামের খায়রুল প্রামানিকের মেয়ে তাসফিয়া খাতুন (১৮) কে প্রায় ৩ মাস আগে একই ইউনিয়নে পার্শ্ববর্তী জলঙ্গী গ্রামের রেজাউল করিমের ছেলে রিফাতের (২২) সাথে বিয়ে দেয়।
বিয়ের পর তাসফিয়া শশুর বাড়িতেই থাকে। গত রোববার নববধূ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়ে শোবার ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরে রশি কেটে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সে ১ বছর ধরে মাথার যন্ত্রনায় ভুগছিল। থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, এ সংক্রান্ত তার বাবা খায়রুল প্রামানিক থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184873