বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি মাইক্রোবাসের ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রুবেল হোসেন ঘোগা বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আইয়ুব আলী বলেন, ঘটনাটি জেনেছি, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184869