চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৬টি  চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য ইদুল আলী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সর্দারটোলা গাইনপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোররাত ৪ টার দিকে গোপন খবরের ভিত্তিতে ইদুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ থানায় মামলা করার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেল চোর চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184862