নতুন রূপে, নতুন অভিজ্ঞতা দিতে পুনরায় যাত্রা শুরু করল “সনি সেন্টার - সীমান্ত স্কয়ার”
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, যা সনি-র্যাংগস নামে বহুল পরিচিত, ঢাকার জিগাতলার সীমান্ত স্কয়ার শপিং মলে “সনি সেন্টার সীমান্ত স্কয়ার”-এর শুভ উদ্বোধন করেছে।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত ভাইস চেয়ারপার্সন, মিসেস সাচিমি হোসেন; সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক, মিস বিনাস হোসেন এবং সনি ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর - বাংলাদেশ ব্রাঞ্চ এর সম্মানিত হেড মি. যশোয়া কোয়েক যৌথভাবে শোরুমটির উদ্বোধন করেন। এ সময় সনি-র্যাংগস -এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই শোরুমে পাওয়া যাবে Sony-এর সর্বাধুনিক BRAVIA MiniLED, OLED ও 4K Google TV, Home Audio & Video Systems এবং Sony Alpha Camera & Accessories। একই ছাদের নিচে গ্রাহকদের জন্য সেরা মানের সব অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে, এখানে Samsung, LG, TCL, Hisense, Whirlpool, Kelvinator, Philips-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের LED TV, Refrigerator, Microwave Oven ও Washing Machine-সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্যও পাওয়া যাবে।
উদ্বোধন উপলক্ষে আগামী ৭ দিন বিভিন্ন পণ্য ও ক্যাটাগরিভেদে থাকছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত বিশেষ মূল্যছাড়।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184835