‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কৃত করল মিডল্যান্ড ব্যাংক

‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কৃত করল মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) আয়োজিতএমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে কেন্দ্র করে গ্রাহকদের সঞ্চয় আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে এই ক্যাম্পেইনটি চালু করা হয়।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ বিজয়ী গ্রাহক এবং সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনটিতে বিশ্বকাপের বিভিন্ন পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কার্যক্রম পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। ক্যাম্পেইন শেষে বিজয়ী গ্রাহকদের পুরস্কৃত করার পাশাপাশি সেরা পারফরম্যান্সকারী শাখাগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়।

গ্রাহক পুরস্কার ক্যাটাগরিতে নির্ধারিত আমানতের স্থিতি এবং ক্যাম্পেইনের অন্যান্য শর্ত অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই গ্রাহককে স্মার্টফোন প্রদান করা হয়। বিজয়ীরা হলেন বগুড়া শাখার গ্রাহক মেসার্স রয় ট্রেডার্স এবং ইসলামপুর শাখার গ্রাহক জনাব মোহাম্মদ রাশেদ।

এছাড়া, প্রায় ,৭৮৫ জন যোগ্য গ্রাহকের মধ্য থেকে ্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হয় এবং তাঁদের স্মার্ট টিভি প্রদান করা হয়। বিজয়ীরা হলেন বরিশাল শাখার জনাব জয় দাস, মিরপুর শাখার জনাব মো. ফয়েজউল্লাহ এবং লক্ষ্মীপুর উপশাখার জনাব জহিরুল ইসলাম।

ক্যাম্পেইনে ব্যাংকের শাখাগুলোর সেরা পারফরম্যান্সকেও স্বীকৃতি দেওয়া হয়। ক্যাম্পেইন চলাকালে অর্জিত পয়েন্টের ভিত্তিতে বগুড়া শাখা প্রথম, বনানী শাখা দ্বিতীয় এবং ইসলামপুর শাখা তৃতীয় স্থান অর্জন করে।

এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬গত ২১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত পরিচালিত হয়। নতুন সেভিংস (SB), কারেন্ট (CD), শর্ট নোটিশ ডিপোজিট (SND) এবং ফিক্সড ডিপোজিট (FD) হিসাব এই ক্যাম্পেইনের আওতাভুক্ত ছিল। ন্যূনতম ,০০,০০০ টাকা যোগ্য আমানত স্থিতি বজায় রাখা গ্রাহকরা ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পান। পাশাপাশি সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা ক্যাম্পেইনে অংশ নিতে পেরেছেন।

জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ সকল বিজয়ীকে অভিনন্দন জানান এবংএমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬সফল করতে উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ অব্যাহত সহযোগিতার জন্য ব্যাংকের সম্মানিত গ্রাহক কর্মীদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।

এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর মতো গ্রাহককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পণ্য সেবার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184832