বগুড়ার শিবগঞ্জে ৯টি বালুর পয়েন্ট গুড়িয়ে দিল পুলিশ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ৯টি বালু পয়েন্ট গুরিয়ে দিয়েছে। এলাকার সাধারণ মানুষ ও কৃষকের অভিযোগের প্রেক্ষিতে এই ৯টি বালুর পয়েন্ট গুড়িয়ে দিল শিবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় এলাকার জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার পূর্ব জাহাঙ্গীরাবাদ চাউলিয়া পাড়া সাথী নার্সারী সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবত কিছু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন করে আসছিল। এলাকার কৃষকরা থানায় অভিযোগ করলে থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করে একই স্থানে ৯টি বালুর পয়েন্টের বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপসহ যাবতীয় সরঞ্জামাদী গুড়িয়ে দিয়েছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, ঐ এলাকার ফসলী জমি রক্ষার জন্য স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি বালুর পয়েন্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। পুনরায় যদি উক্ত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হয়। সে ক্ষেত্রে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184831