রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় কার্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন আইনগত পদক্ষেপ ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে অ্যাটর্নি জেনারেলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিষয়েও মতবিনিময় হয়। 

রাষ্ট্রপতি অ্যাটর্নি-জেনারেলকে তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184802