বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা

বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সমন্বিত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে বনানী এলাকায় এ সংক্রান্ত একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৩টি যানবাহনকে মোট ৬০০ (ছয়শত) টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়। একই সাথে গাড়িগুলোতে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান। অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় ছিল জেলা পুলিশ, বগুড়া।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184592