বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু 

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু 

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় খোতেজা খাতুন (৫৯)নামের এক মহিলা নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল রোববার রাত ১১টার সময় উপজেলার আখুনজা গ্রামে ঘটনাটি ঘটে।

খোতেজা খাতুন ওই গ্রামের আব্দুল মজিদ পোদ্দারের স্ত্রী।

জানা গেছে, ঘটনার দিন রাতে ভিজা হাতে টয়লেটের বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।  এ বিষয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184509