রাজধানীতে ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৩

রাজধানীতে ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ ৯৭ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ২৮ জন, রমনা বিভাগ ১৮ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের  ৩৮০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184478