নীলফামারীর সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ যুব লীগের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. মোস্তফা ফিরোজকে(৫৫)  গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুরস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

তিনি সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ এবং শহরের কুন্দল এলাকার আলহাজ মরহুম জহির উদ্দিনের ছেলে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা মোস্তফা ফিরোজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184456