বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার - ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সহ ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার দাসরা ছোট বেড়াগ্রামের মৃত আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের ছেলে কেএম মামুনূর রশিদ কামাল (৫৫), ও মাদক মামলায় জিয়ানগর মধ্যপাড়ার মৃত বেলাল মন্ডলের ছেলে সবুজ হোসেন মন্ডল (৪৪) কে গ্রেফতার করে।
এসময় তার হেফাজত থেকে ২’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ রোববার (২০ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184451