ককটেল নয়, জর্দার কৌটায় শুধু বালু

ককটেল নয়, জর্দার কৌটায় শুধু বালু

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ককটেল সদৃশ্য তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। পৌর স্কুল এন্ড কলেজের পাশে উডবার্ন পাবলিক লাইব্রেরীর প্রাচীর সংলগ্ন ড্রেন থেকে উদ্ধার করে। সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ফোর্সসহ সেখানে যান।

এসময় ডিবি পুলিশও সেখানে পৌছে। পরে ওই ড্রেন থেকে তিনটি ককটেল সদৃশ্য লাল টেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটা উদ্ধার করা হয়। এরপর নিষ্ক্রিয় করার জন্য তা ছুঁড়ে মারা হয়।

কিন্তু তা বিস্ফোরিত হয়নি। পরে দেখা যায় এরমধ্যে বিস্ফোরক নেই। কৌটা ভর্তি আছে শুধু বালু। ওসি জানান, কেউ আতংক সৃষ্টির জন্য এগুলো সেখানে রেখেছিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184446